২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা শহররক্ষা বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

জোয়ারের পানির চাপে ভোলা শহররক্ষা বাঁধ ভেঙে নয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 07:26 PM

Updated : 25 Apr 2022, 04:26 PM

সোমবার বিকালে শহরতলীর নাছিরমাঝি এলাকায় বাঁধের ১০ ফুটের মতো ভেঙে গ্রামগুলোতে পানি প্রবেশ করতে থাকে বলে স্থানীয়রা জানান।

ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন জানান, দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেয়ায় বাঁধের অংশ বিশেষ ভেঙে যায়।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম বলেন, জোয়ার কমলে বাঁধ মেরামত করা

জেলার বেড়িবাঁধের বাইরের এলাকা ২/৩ ফুট পানিতে তলিয়ে গেছে বলে জানান তিনি।