২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা করে ছিনতাই: গ্রেপ্তার ২

জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি-পারুলিয়া এলাকায় দিনে দুপুরে এক ব্যবসায়ীকে হত্যা করে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, সোমবার ভোরের দিকে সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বদিউজ্জামান বদি (২৩) ও ঈশা মন্ডলের ছেলে মেহেদী হাসান (২৫)।

এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি আব্দুর রশিদ আরো জানান, রোববার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের ব্যবসায়ী মামুনুর রশিদ (৪৫) ও একই  উপজেলার বড় নারায়ণপুর গ্রামের নারু মিয়াকে গুলি করে ও কুপিয়ে ৩৫ লাখ টাকা নিয়ে যায় ১০/১২ জন ছিনতাইকারী। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন মামুনুর মারা যান।

তিনি বলেন, এই ঘটনায় রাতভর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ৭০ হাজার টাকা উদ্ধার করেছে।

এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে তিনি জানান।