২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখতে না পারায় বিদ্যুৎ কার্যালয় ভাংচুর

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে না পেরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নেত্রকোণা জেলা কার্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 04:31 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

রোববার গভীর রাতে এ হামলায় ওই কার্যালয়ের চার কর্মচারী আহত হয়েছেন।

আহতরা হলেন, কার্যালয়ের এলসিএডি শামছুল আলম, আব্দুর রহিম, মো. মইনুল হক ও নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলম।

তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কার্যালয়টির সহকারী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলার সময় শহরের নাগড়া এলাকায় প্রায় ১০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে ক্ষুব্ধ হয়ে রাত ১টা ২৩ মিনিটের দিকে দুই থেকে তিনশ’ লোক অভিযোগ কেন্দ্র এবং নিয়ন্ত্রণ কক্ষ ভাংচুর করে। কার্যালয়ের সামনে থাকা পিকআপ ভ্যান ভাংচুর করে যাওয়ার সময় তারা নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটি টেলিভিশন নিয়ে যায়।

এ ঘটনায় সোমবার বিকালে আহসান মাহমুদ এলাহী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকশ’ জনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা করেছেন।