২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো নিঝুম (৯) ও রাবিক্ষ (৭)। তাদের মা সাজেদা আক্তার ব্রাকের কর্মসূচি সমন্বয়কারী পদে কাজ করছেন উখিয়ায়। তার বাড়ি ময়মংসিংহে।

ব্রাকের সিনিয়র উপজেলা ম্যানেজার জামাল উদ্দিন জানান, মায়ের অনুপস্থিতির সুযোগে মেয়ে নিঝুম ও ছেলে রাবিক্ষ খেলার ছলে পুকুরে নামার পর ডুবে যায়।

নিঝুম উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও রাবিক্ষ একই স্কুলের ২য় শ্রেণির ছাত্র।

উখিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, ছেলে-মেয়ে দুটিকে স্থানীয়ভাবে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।