ব্যবসায়ীকে হত্যা করে ৩৫ লাখ টাকা ছিনতাই
জয়পুরহাট শহরে ছিনতাইকারীর গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন।
রোববার বিকালে শহরের পারুলিয়া এলাকায় ওই দুই ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
নিহত মামুনুর রশিদ (৪৫) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বলিঘাট গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
গুরুতর আহত অপর ব্যবসায়ী নারু মিয়াকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নারু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়পুরহাটের উত্তরা ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উত্তোলন করে ব্যবসায়ীক উদ্দেশে পাঁচবিবি উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে পারুলিয়া এলাকায় ১০/১২ জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে গুলি ও কুপিয়ে আহত টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।
