মহেশখালীতে বন বিভাগ কার্যালয়ে হামলা
সরকারি জায়গায় গাছ রোপন করতে যাওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় বন বিভাগের কার্যালয়ে ভাংচুর করেছে স্থানীয় একদল লোক।
রোববার উপজেলার বন বিভাগের রেঞ্জ অফিসে এ হামলার ছবি ধারণ করায় এক সংবাদকর্মীর ক্যামেরা ভাংচুরও করা হয়।
সকালে বন বিভাগের লোকজন ওই এলাকায় ফলজ ও বনজ গাছ রোপন করতে গেলে তাদের উপর হামলা চালানো হয়।
তিনি বলেন, “এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি পরিচয়ে সাদাত উল্লাহ খান নামের এক ব্যক্তির নেতৃত্বে কিছু লোক মিছিল সহকারে মহেশখালী রেঞ্জ অফিসে এসে হামলা ও ভাংচুর করে। এসময় রেঞ্জ পাহারাদারকে মারধরও করা হয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ঘটনার ছবি তুলতে গিয়ে একটি জাতীয় দৈনিকের মহেশখালী প্রতিনিধি আবুল বশর পারভেজকে লাঞ্ছিত করা হয়।
আবুল বশর পারভেজ জানান, হামলাকারীরা তার ক্যামেরাটি ভাংচুর করেছে।
মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা আনোয়ারুল নাসের জানিয়েছেন, বনবিভাগের অফিসে হামলার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
