২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিসাসের সভাপতি জনি, সম্পাদক সৈকত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ডেইলি ইনডিপেনডেন্টের প্রতিনিধি জনি আলম ও সাধারণ সম্পাদক পদে দিনকালের মামুনুর রশিদ সৈকত নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 10:17 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শনিবার দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ সংগঠনটির কার্যালয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন।

মোট ৯টি পদের নির্বাচনে অন্যান্য পদে জয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে নাজমুস সাকিব রাফসান (ডেইলি স্টার), যুগ্ম-সম্পাদক বেলাল হোসাইন রাহাত (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস), দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (মানবজমিন)।

এছাড়া সদস্য পদে ফাহিমা তুজ জোহরা (দৈনিক বর্তমান), মওদুদ আহমেদ সুজন  (ডেইলি সান) ও শরীফুল কবির শামীম  (ডেইলি অবজারভার) জয়ী হয়েছেন।

মোট ৪৮জন ভোটারের মধ্যে ৪৫জন ভোট দেন। সংগঠনটির কার্যালয়ে সকল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন চলে।

সদ্যবিদায়ী সভাপতি কামরান সিদ্দীকী জানান, ১৪ জুলাই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম ও গেস্ট অব অনার হিসেবে বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আযাদ থাকবেন বলে সম্মতি দিয়েছেন।