পিরোজপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
হত্যা ও সহিংসতার মামলায় পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল হাই মাতুব্বর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত নেতার আব্দুল হাই মাতুব্বরের বিরুদ্ধে বিএনপির হরতাল চলাকালে যুবলীগ কর্মী স্বপন শীলকে হত্যাসহ রাজনৈতিক সহিংসতার একাধিক মামলা রয়েছে।
