২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচি জামায়াতের আমির গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতে ইসলামীর আমির নুর নবী সরকার গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 12:12 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার রাত ১০টার দিকে এই জামায়াত নেতাকে উপজেলার দৌলতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

তিনি বলেন,  “গ্রেপ্তারের পর নুর নবীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার নামে নাশকতা, সরকারি কাজে বাধা দেয়া এবং আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগসহ ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”