২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 10:17 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকায় এ হামলায় নিহত জাহাঙ্গীর আলম (৩০) ওই এলাকার আলাউদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, আলাউদ্দিন মিয়ার তিন ছেলে হলেন জাহাঙ্গীর আলম, বকুল ও আলাউদ্দিন। জাহাঙ্গীর আলম ও বকুল পেশায় রিকশা চালক।

আলাউদ্দিন তার ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিচ্ছিলেন না বলে ছেলেদের ক্ষোভ ছিল।

সম্প্রতি জাহাঙ্গীর তার বাবা আলাউদ্দিন কাছ থেকে তিন শতাংশ জমি কিনে নেন। এতে তার অন্য ভাইয়রা আশংকা করেন যে, তারা বাবার কাছ থেকে জমি কম পাবেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল।

এর জেরে শুক্রবার ইফতারির পরে দুভাই জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই বকুল ঝগড়ায় লিপ্ত হন।

“এক পর্যায়ে বকুল বটি দিয়ে জাহাঙ্গীরের ঘারে  কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই বকুল পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।