২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসচাপায় যুবক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার বিকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলার মাঠেরহাটে ওই দুর্ঘটনায় নিহতের নাম রাফি (২১)।

তিনি গাইবান্ধা সদর উপজেলার তুলসিঘাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী বাস মাঠেরহাট এলাকায়  রাফিকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।