চট্টগ্রামে বসতঘরে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় আগুনে একটি আধাপাকা ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার বেলা ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নিনির্বাপক বাহিনীর আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহ্লাদ সিংহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নাসির উদ্দিনের মালিকানাধীন দুই তলা ভবনের ছাদে থাকা আধাপাকা ঘরে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
