২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুষ্টিয়া সদরে চালককে জবাই করে তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, শুক্রবার সকালে বারখাদা ইউনিয়নের বাড়াদি ভাগাড় মাঠ এলাকায় চালক রানার (২৫) লাশ পাওয়া যায়।

রানা একই ইউনিয়নের জুগিয়া দরগাপাড়া গ্রামের ইয়ার আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রানা।

শুক্রবার সকালে বাড়াদি ভাগাড় মাঠে রাস্তার উপর রানার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা ছিনতাই করা অটোরিকশাটি দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি।