শরীয়তপুরে ভেজাল সারসহ আটক ৪
শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনার শাখা নদীতে ট্রলার ও ভেজাল সারসহ চার জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে পুলিশ শরীয়তপুর জেলার গোসাইরহাটের মেঘনার শাখা নদীতে মহিষকান্দি খেয়াঘাটের কাছে অভিযান চালায়।
এ সময় ট্রলার থেকে আল আমিন কদাচি(২৪), মোস্তফা ভুইয়া(৪০) ও মো. লুৎফর রহমান দরজীকে আটক করে। এদের বাড়ি চাঁদপুর জেলার পৌর এলাকার নিশি বিল্ডিং ও ব্যাংক কলোনী এলাকায়্।
আটককৃত সারের বস্তায় কোন কোম্পানির সিল ছিল না। পুলিশ এসব সার জব্দ করে দাসের জংগল বাজারে আবদুল অদুদ মুন্সির একটি গুদামে মজুদ করেছে।
গোসাইরহাট থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, বুধবার রাতে সারের বস্তা ভর্তি ২টি ট্রলার আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবাসায়ী সুমন বলেন, “আমি এ সারের ব্যাপারে কিছুই জানি না। আমার দোকানের কাছে ট্রলার পেয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।”
সুমনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।
এ ঘটনায় এস আই বদিউজ্জামান বাদী হয়ে ৪ জনকে আসামি করে গোসাইরহাট থানায় মামলা করেছেন।
