২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক সংস্কারে তাগাদা

আসন্ন ঈদে সাধারণ জনগণ যাতে নিরাপদে ও নির্বিঘেœ যাতায়াত করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 06:01 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

এজন্য মহাসড়কগুলোতে প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগাদা দিয়েছে কমিটি।

বৃহস্পতিবার জাতীয সংসদ ভবনে অনুষ্ঠিত যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি একাব্বর হোসেন সাংবাদিকদের বলেন, “ঈদে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য মহাসড়কগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। ঈদে ঘরে ফেরা মানুষকে যাতে কোনো ধরনের দুর্ভোগ না পোহাতে হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।”

এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে গৃহীত প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার আগামী সপ্তাহের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা না হলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রুটে গাড়ি না চালানোর হুমকি দিয়েছেন পরিবহন মালিকরা।

কমিটি সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।