২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পিস্তলসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 05:05 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

আটক সৈয়দুর রহমান (২০) উপজেলার সাবরাং ইউনিয়নের আলীডেইল এলাকার নুরুল আমিনের ছেলে। 

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নুরুলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নায়েক সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি টহল দল ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলসহ সৈয়দুরকে আটক করে।

এঘটনায় মামলার পর আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।