মাগুরায় সাকিবের সাজা প্রত্যাহারের দাবি
সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া শাস্তি প্রত্যাহারের দাবিতে তার নিজশহর মাগুরায় মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরাবাসী এবং নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে দেশের ক্রিকেটের স্বার্থে সাকিবের শাস্তি প্রত্যাহার করে অবিলম্বে তাকে খেলায় ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।
নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাতদিনের মধ্যে সাকিবের শাস্তি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলের ঘোষণা দেয়া হয়।
এসময় মাগুরাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্রিড়া সংগঠক শফিকুল হাবিব লাবলু ও বারিক আনজাম বারকি।
