২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 08:59 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার বিকালে সাতকানিয়া উপজেলার পানি চরতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক (২৭) ওই গ্রামেরই সুজায়েত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফারুক।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফারুককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থল থেকে ফোনে এলাকাবাসী খুনের ঘটনাটি জানিয়েছে।”

তিনি বলেন, “প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জের ধরে বিকালে ফারুকের সঙ্গে তার বড় ভাই ছগির ও হাফেজের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় তাদের কেউ ফারুককে ছুরিকাঘাত করে।” 

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান ওসি শাহজাহান।