২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির সঙ্গে অনমোবাইল’র রিং ব্যাক টোন চুক্তি

গ্রাহকদের রিং ব্যাক টোন ও ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সল্যুশনস দিতে ভ্যালু অ্যাডেড সেবাদাতা প্রতিষ্ঠান অনমোবাইল এর সঙ্গে এক চুক্তি করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 08:40 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় অনমোবাইল রবির জন্য রিং ব্যাক টোন ছাড়াও আরো ফিচার ও নানা উদ্ভাবনী সেবা চালু করবে। ইতোমধ্যে অনমোবাইল রবির গ্রাহকদের জন্য রিং ব্যাক টোন সেবা প্রদান করা শুরু করেছে।   

এ চুক্তির ফলে রবি’র  দুই কোটি ৪০ লাখ গ্রাহককে রিং ব্যাক টোন সেবা দিচ্ছে অনমোবাইল।

অনমোবাইলের প্রধান বিপণন কর্মকর্তা সঞ্জয় ভাম্ব্রি বলেন, “গত পাঁচ বছর ধরে আমরা এ ব্যাপারে পরিকল্পনা ও আলোচনা চালিয়ে আসছি এবং এই চুক্তি তারই ফসল। এর ফলে বাংলাদেশে অনমোবাইলের শুধু জনপ্রিয়তাই বাড়বে না, বরং প্রতিযোগিতামূলক বাজারে আমাদের সক্ষমতা প্রমাণিত হবে।” 

রবির ভিএএস অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ সামির জোহা বলেন, “অনেক উদ্ভাবনী সেবাসহ রবির গ্রাহকরা অনমোবাইলের নানা সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে আমরা গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদান করতে পারব।

“এছাড়া ফিচার কপি করার জন্য আমাদের গ্রাহকদের জন্য শিগগিরই অনমোবাইলের জনপ্রিয় ইন্টার অপারেটর প্রেস সেবা চালু করা হবে।”