২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে ডুবে দলিল লেখকের মৃত্যু

নীলফামারীর বুড়ি তিস্তা নদীতে ডুবে স্থানীয় এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা নদীর ছাড়ারপাড় এলাকায় মোসলেম উদ্দিন (৪০) ডুবে যান। বিকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মোসলেম উদ্দিন ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের চাটি মাহমুদের ছেলে।

ডিমলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিজুল ইসলাম মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, দুপুর ২টার দিকে মোসলেম বাড়ি থেকে বের হয়ে জমিতে যাচ্ছিলেন সার দেয়ার জন্য।

মাথায় সারের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় তিনি স্রোতের টানে ভেসে যান।

কিছুটা দূর থেকে স্থানীয় কয়েকজন জেলে দেখতে পেয়ে ছুটে আসেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টার দিকে তারা লাশ উদ্ধার করেন।