লক্ষ্মীপুরের দুর্ঘটনায় একজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে, আহত হন একজন।
বুধবার দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের পাটোয়ারী রাস্তার মাথায় এ দুর্ঘটনায় মৃত ইউছুফ হারুন স্থানীয় চর আবাবিল গ্রামের বাসিন্দা।
রায়পুর থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে ইউছুফ হারুন ঘটনাস্থলে মারা যান, অপরজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতকে হাসপাতালে নিয়ে যায়।
