বরিশালে নানিকে খুন
বরিশালে ধারালো অস্ত্রের আঘাতে নানিকে হত্যা করেছে নাতি।
মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলার পোরাতিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেতারা বেগম (৬০) ওই গ্রামের ইসমাইল শরীফের স্ত্রী।
এ ঘটনার পর থেকে নাতি সুজন (১৮) পলাতক রয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে নানি সেতারা বেগমের সঙ্গে সুজনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ঘরে থাকা ‘দা’ দিয়ে সেতারাকে কুপিয়ে জখম করে সুজন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
