কক্সবাজারে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজার শহর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের উত্তরণ আবাসিক এলাকায় লাশটি পাওয়া যায়।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মকর্তা প্রণব চামকা জানান, অনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
