ঝিনাইদহে ‘চরমপন্থী’ গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা থেকে সহিংসতার বিভিন্ন মামলায় এক ‘চরমপন্থী’ সদস্যসহ ছয় জামায়াত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা জামায়াত-শিবিরের কর্মী।
তারা হলেন-নারায়ণকান্দি গ্রামের হাসান আলী, আব্বাস আলী এবং আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিযার রহমান, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমান ও নজরুল ইসলাম।
তাদের বিরুদ্ধে থানায় সহিংসতার মামলা রয়েছে বলে জানান ওসি।
