পাঁচ কোটি টাকার সোনা আটক
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮৩টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ।
এদের মধ্যে মো. আলাউদ্দিন (৩১) নামে কাতার এয়ার ওয়েজের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরে নামা ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগ তল্লাশি করা হয়।
ওই ব্যাগেই সোনার বারগুলো লুকিয়ে রাখা হয়েছিলে বলে জানান উপ-পরিচালক মোস্তাফিজুর।
তিনি বলেন, ৬৪টি সোনার বারের মোট ওজন ৭ কেজি ৪৬৪ গ্রাম। যেগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক তিন কোটি ৭৪ লাখ টাকা।
এছাড়া প্রায় একই সময় দুবাই থেকে আসা এফজেড ৫৮৩ ফ্লাইটের যাত্রী মো. শাহজাহানের (৩৮) দেহ তল্লাশি করে কোমর থেকে ১৯টি সোনার বার উদ্ধার করে শুল্ক বিভাগের কর্মকর্তারা। জব্দ করা সোনার বাজার মূল্য এক কোটি টাকার বেশি।
শাহজাহান ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন।
