ফরিদপুরে দুই দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরে সোমবার সকাল ও সন্ধ্যায় দুই সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে সদর ও নগরকান্দা উপজেলায় এই দুই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাইওয়ে পুলিশ ফরিদপুর জোনের এসআই আব্দুল্লাহ জানান, সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক নগরকান্দার মানিকনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এরা হলেন মানিকনগরের দেলোয়ার মীর (৪৫) ও লুৎফর (৫০)।
রাস্তার পাশের খাদে উল্টে পড়া ট্রাকটির চালক ও সহকারী আহত হয় বলেও জানান এসআই আবব্দুল্লাহ।
অপর দুর্ঘটনা ঘটে সকালে ফরিদপুর সদরের মহিলা রোড এলাকায়।
একটি বাস দুই পথচারীকে পেছন থেকে ধাক্কা দিলে শাজাহান নামের এক জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আহত হন সেরাজুল নামের এক জন।
সেরাজুলকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার মল্লিকপুর ইউনিয়নের সানপুর গ্রামে বলে পুলিশ জানিয়েছে।
