জবি ছাত্র ফেডারেশনের নতুন কমিটি
দীপক দাশকে সভাপতি ও রাজেশ মানকিনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে সংগঠনটির দ্বিতীয় কাউন্সিল শেষে সোমবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, “সরকার শিক্ষা খাতে বাজেট দিচ্ছে না। অথচ পাবলিক ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে যাচ্ছে।
“এদেশে আঞ্চলিকতার, প্রশাসনিক ও দলীয় খেলা চলছে। একদিকে বিএনপি মোদির পা ধরে ক্ষমতায় আসতে চাইছে, অন্যদিকে যুদ্ধাপরাধীদের বিচারের সময় বৃদ্ধি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে আওয়ামী লীগ।”
