প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন নমিতা হালদার
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব নমিতা হালদারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-২ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন বা তার অভিপ্রায় অনুযায়ী নমিতা হালদার একান্ত সচিব-২ পদে বহাল থাকবেন।
সরকারের অতিরিক্ত সচিব আবদুল মালেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, মো. জাহাঙ্গীর আলম সহকারী একান্ত সচিব-১ এবং মো. সাইফুজ্জামান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসাবে কর্মরত আছেন।
