কুষ্টিয়ায় এসিড নিক্ষেপের ঘটনায় মামলা
কুষ্টিয়ায় একই পরিবারের তিনজনের উপর এসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলাটি দায়ের করেন দগ্ধ সোনিয়া ও তিতুমীরের বাবা আয়ুব আলী।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মীর সাইফুল ইসলাম বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় আটজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
এসিড নিয়ন্ত্রণ অধ্যাদেশ বিশেষ আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
পূর্ব শত্রুতার জেরে গত ৫ জুলাই রাত সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আয়ুব আলীর বোন সালেহা ও মেয়ে কলেজ ছাত্রী সোনিয়া (১৮), ছেলে স্কুলছাত্র তিতুমীরকে (১৩) ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করে দুবৃর্ত্তরা।
