২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় এসিডে ভাই-বোন দগ্ধ, দুদলের সংর্ঘষ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর  গ্রামে দুর্বৃত্তের ছোঁড়া এসিডে ভাই-বোনসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনার জেরে এলাকায় দুদলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 04:16 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

শনিবার রাতে এসিড নিক্ষেপে আহত হন গোপালপুর  গ্রামের আয়ুব আলীর মেয়ে কলেজছাত্রী সোনিয়া (১৮), ছেলে তিতুমীর (১৩) ও আয়ুব আলীর বোন সালেহা। 

এর জেরে রোববার সকালে ওই গ্রামের চরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মন্ডল ও বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মীর শরিফুল জানান, শনিবার গভীর রাতে গোপালপুর গ্রামে এসিড নিক্ষেপের জন্য স্থানীয় বিশ্বাস গ্রুপের লোকজন তাদের প্রতিপক্ষ মন্ডল গ্রুপের লোকজনকে দায়ী করে।

এরপর পুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে মিন্টু (২৫), জহির (৫০), আক্তার মল্লিক (৫০), ইউনুস (৫০) ও শাহেদাকে (৩০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসিড নিক্ষেপকারী সন্দেহে নায়েব আলী নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এখনো মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা আরো জানান, দগ্ধ সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে এবং তিতুমীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া সালেহাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।