শ্রমিকদের কর্মঘণ্টা কমাতে নির্দেশ
রোজায় বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সপ্তাহে কাজের সময় আড়াই ঘণ্টা কমানোর নির্দেশ দিয়েছে সরকার।
সাতটি রোজা শেষ হওয়ার পর সোমবার এই নির্দেশনা দেয়া হয়েছে। রমজানে অফিস সময় কমানোর নির্দেশনা শুরুতেই এসেছিল।
শ্রমিকদের বিষয়ে সরকারের নির্দেশনায় বলা হয়েছে, রোজায় শ্রম আইনের ১০১ (ক) ধারার বিধানের কার্যকারিতা শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সপ্তাহে কাজের সময় আড়াই ঘণ্টা কমাতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।
শ্রম আইনের ১০১(ক) ধারার কারখানায় শ্রমিকদের কোন কোন শর্তে কতক্ষণ কাজ করানো যাবে তার উল্লেখ রয়েছে।
