হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন
নেত্রকোনা সদর উপজেলায় এক কৃষককে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বিচিপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে সোহেল ও জুয়েল।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ৭ এপ্রিল সকাল ১০টার দিকে জমিতে পানি দেয়ার সময় উপজেলার বিচিপাড়া গ্রামের আনফর আলীকে কুপিয়ে আহত করে আসামিরা। পরে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনার একদিন পর আনফর আলীর স্ত্রী একটি হত্যা মামলা করেন।
