২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১

ঢাকার সাভারে এক যুবকের দেয়া তথ্য থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রোববার সন্ধ্যায় হেমায়েতপুর এলাকার হলমার্ক গ্রুপের সামনে একটি বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটক সাইদুল ইসলাম (২২) রাজবাড়ীর পাংশা উপজেলার মো. মমিনের ছেলে।

ঢাকার সহকারী পুশি সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সাভারের নয়ারহাট এলাকা থেকে সাইদুল নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় হেমায়েতপুরের হলমার্কের সামনে একটি বাড়িতে অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। আটক সাইদুল ওই বাড়িতে ভাড়া থাকতেন।

এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসপি রাসেল।