২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র বেতন কাঠামো চান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

স্বতন্ত্র বেতন কাঠামো ও চাকুরি থেকে অবসরের বয়স সীমা ৬৭ বছর করার দাবি জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:52 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৪টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করে এ দাবি জানান তারা।

দুপুরে অপরাজেয় বাংলার সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মানববন্ধন করে।

মানববন্ধনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ৪০বছর ধরে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো ও অবসরের বয়স সীমা ৬৭ বছর করার যৌক্তিক দাবি উপেক্ষিত।

“উপমহাদেশসহ সব দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো থাকলেও আমাদের দেশে তা নেই। শিক্ষকদের দৈন্যদশায় রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়।”

মানববন্ধনে অন্যান্যের মধ্যে অধ্যাপক এস এম ইমামুল হক, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক আবুল মনসুর আহমেদ ও সুধাংশু শেখর রায়সহ অর্ধশতাধিক শিক্ষক এতে অংশ নেয়।