২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ভেতর থেকে সেনা সদস্যের টাকা উধাও

বাগেরহাট শহরে জনতা ব্যাংকের ভেতর থেকে এক সেনা সদস্যের প্রায় তিন লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার সকালে জনতা ব্যাংকের রেলরোড শাখায় এ ঘটনা ঘটে।

সেনা সদস্য খালিদ হোসেন বলেন, সকালে শহরের রেলরোডের সোনালী ব্যাংক থেকে দুই লাখ ৮৭ হাজার টাকা উত্তোলন করে স্ত্রী শাকিলা বেগম ও শ্বশুর আবজাল হোসেনকে নিয়ে জনতা ব্যাংকে যান তিনি।

“সেখানে টাকার ব্যাগটি শ্বশুর আবজালের কাছে রেখে স্ত্রীর হিসাব থেকে দুই লাখ টাকা তুলতে চেক নিয়ে ব্যাংকের ম্যানেজারের কক্ষে যাই। এর কিছুক্ষণ পর আমার শ্বশুর এসে আমাকে বলেন টাকার ব্যাগটি পাওয়া যাচ্ছে না।”

জনতা ব্যাংকের ব্যবস্থাপক শেখ আবুল বাশার, বেলা সাড়ে ১১টার দিকে খালিদ হোসেন, তার স্ত্রী শাকিলা বেগমসহ চারজন ব্যাংকে আসেন। শাকিলা তার হিসাব থেকে দুই লাখ টাকা তোলেন।

একটু পরে শাকিলা বেগমের বাবার টাকার ব্যাগ খোয়া গেছে বলে অভিযোগ করার পর আরও একটি চেক জমা দিয়ে মোট আড়াই লাখ টাকা উত্তোলন করে তারা ব্যাংক থেকে চলে যান।

বাগেরহাট মডেল থানার সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, খালিদ হোসেন নামে এক সেনা সদস্যের দুই লাখ ৮৭ হাজার টাকা জনতা ব্যাংকের ভেতর থেকে খোয়া গেছে।

একটি প্রতারক চক্র তার বৃদ্ধ শ্বশুরের সামনে কিছু টাকা ফেললে তিনি নিজের মনে করে টাকাগুলো তুলতে থাকেন। এই ফাঁকে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।