২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাকচাপায় পথচারী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 05:36 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়া (২৫) ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার ছইরতলা গ্রামের হাছান আলীর ছেলে।

চরসুজাপুরে একটি ওয়ার্কশপে কাজ করতেন তিনি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালেহ আহমদ বলেন, মিলন মিয়া তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পাথর বোঝাই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশার তিন আরোহী আহত হয়।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।