চবি শিক্ষকদের মানববন্ধন
স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে নগরীতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষরা।
রোববার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চবি শিক্ষক সমিতির উদ্যোগে এ মাবনবন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, অন্যান্য ক্যাডারদের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল অনেকটা কম। এর ফলে মেধাবীরা শিক্ষকতায় আসতে উৎসাহিত হচ্ছে না। যারা আছেন তাদের মধ্যে অনেকে শিক্ষকতা ছেড়ে দিচ্ছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকারকে শিক্ষকদের জন্য দ্রুত স্বতন্ত্র পে-স্কেল চালুর দাবি জানান বক্তারা।
চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিক।
বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, মনির উদ্দিন, তাপসী ঘোষ রায়, শিরীন আখতার, নাসিমা আক্তার প্রমুখ।
