টঙ্গীতে অস্ত্র-গুলিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
টঙ্গীর মিল গেইট এলাকায় ছিনতাই করার সময় অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৩টার দিকে গ্রেপ্তারকৃতরা হলেন- আশকোনার মতিউর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন (৩৫), শাহজাহান মিয়ার ছেলে জুয়েল ওরফে চিটার জুয়েল (৩৩) এবং আবু সিদ্দিকের ছেলে বিপ্লব মিয়া (৩২)।
তাদের কাছ থেকে দুটি শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট ও ১০টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
টঙ্গী থানার এএসআই মিজানুর রহমান জানান, ওই এলাকায় ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে যুবকরা পালানোর চেষ্টা করে।
“এসময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইকবালের পায়ে গুলি লাগে। পরে পুলিশ গুলিবিদ্ধ ইকবালসহ তিনজনকে গ্রেপ্তার করে।”
ইকবালের কাছে ‘ক্রাইম জনতা’ নামে একটি পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার পদের পরিচয়পত্রও পাওয়া যায়
বলে জানান এএসআই মিজানুর।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
