২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে প্রাণ গেল নারী পুলিশ কর্মকর্তার

কিশোরগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে, যিনি ছুটি নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 01:06 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার সকালে কিশোরগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজুফা খাতুন (৩৮) গাজীপুর আদালত পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি নজরুল ইসলাম জানান, অজুফা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন এগারসিন্ধুর যাত্রী ছিলেন। স্টেশনে পৌঁছে মেয়ে ও গৃহকর্মীকে নির্ধারিত আসনে বসিয়ে নিচে নেমে কাউন্টারে আসেন তিনি।

এসময় ট্রেন চলতে শুরু করলে তিনি দৌড়ে ওঠার চেষ্টা করলে ট্রেনের নিচে পড়ে যান।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেয়ে অজুফা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বলে জানান নজরুল।

এ ঘটনায় কিশোরগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।