পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান জানান, জিয়ানগরের বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন চৌকিদারকে শুক্রবার পিরোজপুর কারাগার থেকে একদিনের দিনের রিমান্ডে আনা হয়।
তবে সাফায়েতের স্ত্রী রেশমা বেগমের দাবি, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা সাজানো নাটক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে পুলিশ আমাদের পাক ঘর খুঁড়ে আমাকে ঘুম থেকে জাগিয়ে অস্ত্র ও গুলি দেখান। ”
সাফায়েতের বিরুদ্ধে জিয়ানগর থানায় হত্যা ও পুলিশের অস্ত্র ছিনতাইসহ আটটি মামলা রয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।
দেড়মাস আগে সাফায়াতকে ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকা থেকে আটক করে ওই আট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
