২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিপুল ভারতীয় কাপড় উদ্ধার

ফেনী সদরে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি পিস আটক করেছে চোরাচালান বিরোধী টার্সফোর্স।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শুক্রবার বন্দুয়া ব্রিজ এলাকায় এ অভিযান চলাকালে একটি পিক-আপসহ তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

টার্সফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল আলম তানভীর জানান, গোপন সংবাদ পেয়ে ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া ব্রিজ এলাকায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাদির মিয়া, মো. রাশেদুল ইসলাম ও মো. শরিফুল আলম তানভীরের নেতৃত্বে পুলিশ চোরাচালানে আনা ভারতীয় শাড়ি ও থ্রি পিসসহ একটি পিক-আপ আটক করে।

এ সময় পিক-আপ থেকে ৭৪০টি থ্রি পিস এবং ৫৬০টি শাড়ি জব্দ করা হয়।

আটকরা হলেন ফুলগাজী বাজারের শহীদুল ইসলাম (৩০), মো. আরিফ (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রামের রাজবল্লবপুর গ্রামের মীর হোসেন (২০)।

আটক কাপড়ের আনুমানিক মূল্য ৪১ লাশ ৯০ হাজার টাকা। এগুলো ফেনী কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে বলে জানান এই ম্যাজিস্ট্রেট।

ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।