চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চালককে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
জয়নাল উপজেলার দক্ষিণ টেংড়াকুড়া চরের মৃত দুদু প্রামানিকের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে জয়নালকে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি ও চলছে বলে জানান ওসি।
