২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সড়ক-নৌপথ অবরোধ স্থগিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশন সফর বাতিল করার পর রাঙামাটির সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 03:25 PM

Updated : 11 Jul 2022, 04:48 PM

পার্বত্য সম-অধিকারআন্দোলনসহ ৬টি সংগঠন রাঙামাটিতে ৩৬ ঘণ্টার এই কর্মসূচি দিয়েছিল।

পার্বত্য সমঅধিকারআন্দোলনের নেতা পেয়ার আহম্মেদ খান শুক্রবার এক সংবাদ সন্মেলনে জানান, খাগড়াছড়িতে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশনের প্রতিনিধিদলটি রাঙামাটি জেলা সফর বাতিল করায় তারা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন।  

কমিশনের কো-চেয়ারম্যানসুলাতানা কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার খাগড়াছড়ি থেকে দুদিনের সফরে রাঙামাটি আসার কথা ছিল।