২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লঞ্চ-স্টিমারে অতিরিক্ত যাত্রী পরিবহনে কঠোর ব্যবস্থা’

আসন্ন ঈদে কোনো লঞ্চ-স্টিমারে অতিরিক্ত যাত্রী পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে সতর্ক করে দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

মন্ত্রী শুক্রবার মাদারীপুরে এক অনুষ্ঠানে বলেন, ঈদের সময় নৌপথে যাত্রী পরিবহনে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চলে যেসব যাত্রী যাতায়াত করেন তাদের যাত্রাপথ সুগম করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

শাজাহান খান বলেন, “ঢাকার সদরঘাটে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এমন কি সেখানে স্কাউট, বিআইডব্লিটিসির কর্মকর্তারা উপস্থিত থেকে যাত্রীসেবা তদারকি করবে। কোনো অনিয়ম চোখে পড়লে তারা তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে।”

এছাড়া মাওয়া-কাওড়াকান্দি, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আগামী ১৮ জুলাই আরো তিনটি নতুন ফেরি নামানো হবে বলে জানান মন্ত্রী।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাদারীপুরের শকুনী লেকে মাছের পোনা অবমুক্তির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আলম বাবু।