২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে ট্যানারিতে আগুন

রাজধানীর হাজারীবাগের একটি ট্যানারিতে আগুন লাগার পর দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 11:58 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শুক্রবার সকাল ৯ টার দিকে হাজারীবাগের ভুলুয়া ট্যানারিতে এ আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যানারির দুই তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছিল বলে জানান তিনি।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি অগ্নি নির্বাপণ কর্মকর্তা শাহজাদি।

হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম জানান, ঘটনার সময় ট্যানারির দ্বিতীয় তলায় কোন মানুষজন না থাকায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন।

ট্যানারির কেমিক্যাল থেকে আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।