জাবিতে ছাত্রলীগ কর্মীকে মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্কোন্দলের জেরে নিজের সংগঠনের কর্মীদের হামলায় ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে পরিসংখ্যান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী আমির হামজা রিয়াদকে রড ও হাতুড়ি দিয়ে পেটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রিয়াদ বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের (সম্প্রসারিত ভবন) ছাত্রলীগ কর্মী।
ওই ঘটনার জেরেই সনি ও তার সঙ্গীরা রিয়াদের ওপর হামলা চালায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথামিক চিকিৎসা দেয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কিছু বুঝে উঠার আগেই বঙ্গবন্ধু হলের ১০-১২ জন আমার ওপর হামলা করে।”
এনাম হাসপাতালের মেডিকেল অফিসার শ্যামল কুমার শীল জানান, রিয়াদের কপাল ও মাথার সামনের অংশে ক্ষতচিহ্ন রয়েছে। এতে তার রক্তক্ষরণ হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”
