ডাকাতের চোখ তুলল জনতা
পটুয়াখালীতে খুন, ধর্ষণ ও ডাকাতিসহ একাধিক মামলার এক আসামিকে পিটুনি দিয়ে চোখ তুলে নিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হেফাজতে লালু নামের ওই ব্যক্তিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার এসআই মো. মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ২টার দিকে দক্ষিণ ধরান্দি গ্রামের বাসিন্দারা পিটুনি দিয়ে চোখ তুলে ফেলার পর লালুকে পুলিশে দেয়।
এরপর তাকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালু ছয়টি হত্যা মামলাসহ ধর্ষণ ও ডাকাতি মামলার পলাতক আসামি বলেও জানান তিনি।।
তিনি বলেন, “হত্যা মামলায় ১২ বছর দণ্ড ভোগ করে বের হয়ে আবারো ডাকাতি হত্যা লুট, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়লে বুধবার রাতে তাকে ধরে পিটুনি দিয়ে চোখ তুলে ফেলে।”
