২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 02:40 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার টাটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একরামুল ইসলাম (৩৫) উপজেলার হরিদাসপুর গ্রামের শমসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি মমিনুল বলেন, ওই এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একরামুল মারা যান। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।