২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে বিল্লাল হত্যার ‘আলামাত’ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন হত্যা মামলার আসামি শহিদুল্লাহর বাড়ি থেকে রক্তমাখা পাঞ্জাবী ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার বিকালে ফতেপুর দড়িকান্দি গ্রামে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, শহিদুল্লাহর বাড়ির একটি ঘর থেকে পুলিশ ২৮টি টেটা ও ঘরের পেছন থেকে একটি রক্তমাখা পাঞ্জাবি উদ্ধার করা হয়।

পাঞ্জাবিটি হত্যার সময় শহিদুল্লাহর ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরো জানান, ইতোমধ্যে বিল্লাল হোসেন হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

গত শুক্রবার (২৭ জুন) সনমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনকে দড়িকান্দি এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লাশ সড়কের পাশের ফেলে যায় দুর্বৃত্তরা।

এই ঘটনায় বিল্লাল হোসেনের ছেলে মাসুম মিয়া বাদী হয়ে শহিদুল্লাহসহ ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার একদিন পর এজহারভুক্ত আসামি তারা মিয়াসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।