২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তড়িতাহত হয়ে একজনের মৃত্যু 

চট্টগ্রাম নগরীর  অক্সিজেন এলাকায় তড়িতাহত হয়ে হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার দুপুরে শীতল ঝর্ণা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মো. সাইফুল ইসলাম (৩৮) ওই আবাসিক এলাকার একটি বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, দুপুরে বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে তড়িতাহত হন সাইফুল।

আহতাবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।